উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফে রিফাতরা

লেখা বড়/ছোট করুন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাতসহ শীর্ষ নেতারা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিনের আলোচনা ও একাধিক বৈঠকের পর তারা এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের যোগদানের সম্ভাবনা রয়েছে। জুনায়েদ ও রিফাত ছাড়াও শাহরীন সুলতানা ইরা এবং ফায়াজ শাহেদসহ আরও অনেকে এ দলে যুক্ত হতে পারেন।

এছাড়া, আপ বাংলাদেশের আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মী ধাপে ধাপে এনসিপিতে যোগ দিতে পারেন। পরবর্তীতে তৃণমূল পর্যায়েও দলীয় কাঠামো সম্প্রসারণের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

দলটির নেতারা জানান, জুলাই আন্দোলনের শক্তিকে একত্রিত করতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!