উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
লেখা বড়/ছোট করুন:

৩৩ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বাধীন নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।

তবে অতি শিগগিরই নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!