দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন; মৃত্যু ৮৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২ হাজার ৮৩ জন।
গত এক দিনে সবচেয়ে বেশি ৩১৬ রোগী ঢাকা বিভাগে, খুলনায় ২০৫, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজারের বেশি আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জন মারা যান; ২০২৪ সালে আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ ও মৃত্যু ৫৭৫ জন; ২০২৫ সালে আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ ও মৃত্যু ৪১৩ জন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!