উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন
লেখা বড়/ছোট করুন:

রাজধানী ঢাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে আগুন কীভাবে সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়।

ওই সময় চালক ও হেলপার দ্রুত বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!