উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

দেশের প্রতিটি ক্ষেত্রে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে: নাহিদ ইসলাম

দেশের প্রতিটি ক্ষেত্রে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে: নাহিদ ইসলাম
লেখা বড়/ছোট করুন:

বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দমন-পীড়ন নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত আন্দোলনের সমাধান করা উচিত। দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি সারাদেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাদিয়া ফারজানা দিনা, ডা. কামরুল ইসলাম দর্পণ, মোশাররফ হোসাইন, আবু সাঈদ লিয়ন প্রমুখ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!