উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

গুলশানে স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ৫৩

লেখা বড়/ছোট করুন:

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দুটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতের ওই অভিযানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের 'হট স্টোন স্পা' ও 'ওয়ান সেলুন' নামের দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!