উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান ডা. শফিকুর রহমানের

পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান ডা. শফিকুর রহমানের
লেখা বড়/ছোট করুন:

পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ‘সি শেল রিসোর্টে’ ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন-২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকদের পরিবার ও সন্তানদের জন্য সময় বের করাও জরুরি। এ ধরনের আয়োজন পারিবারিক বন্ধন এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

নূরুল ইসলাম বুলবুল বলেন, চিকিৎসকদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদারের পরিচালনায় দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন রাইডস ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাদের পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কর্মব্যস্ত চিকিৎসকদের মানসিক প্রশান্তি ও পারিবারিক সময় কাটানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক।

প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা বলেন, আদর্শ সমাজ গঠনে আদর্শ পরিবারের কোনো বিকল্প নেই। শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে আনন্দময় পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!