উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা
লেখা বড়/ছোট করুন:

পিরোজপুরে সরকারি বিধি অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার খবরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা করেছেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের রুমে আটকে রাখার চেষ্টাও করেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, শিক্ষক আরাফাতুর রহমান ওই কক্ষে নিজ প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থীকে সরকারি বিধি অমান্য করে কোচিং করাচ্ছিলেন। খবর পেয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে কোচিং করানোর ভিডিও ধারণের সময় ওই শিক্ষক তাদের ওপর অতর্কিত হামলা চালান এবং এক সাংবাদিককে রুমে আটকে রাখার চেষ্টা করেন।

হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর প্রতিনিধি জিয়াউল হক আহত হয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা পিরোজপুর সদর থানা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!