উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কক্সবাজারে নৌকাডুবিতে নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ, ৩ জন উদ্ধার

কক্সবাজারে নৌকাডুবিতে নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ, ৩ জন উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

কক্সবাজারের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্ট নিখোঁজ হয়েছে। তবে পরিবারের বাকি তিন সদস্যকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, বিদেশি নাগরিকদের বহনকারী দুটি জোড়া লাগানো নৌযান ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে ডুবে যাচ্ছে। কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশপাশের নৌযানের জেলেরা তিনজনকে উদ্ধার করেন, কিন্তু অ্যালবার্টকে পাওয়া যায়নি।

অ্যালবার্ট তার বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং বোন রালফের (১৩) সঙ্গে নিজেদের তৈরি জোড়া নৌযানে বঙ্গোপসাগরে ঘুরছিলেন। মোহনায় তীব্র ঢেউয়ের তোড়ে নৌযানটি উল্টে ডুবে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পরিবারটি সকাল সোয়া ৯টায় নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় সোনাদিয়া দ্বীপে যাচ্ছিলেন। চ্যানেলের মাঝপথে বড় ঢেউয়ে নৌকা উল্টে যায়। জেলেরা দুই নারীসহ তিনজনকে উদ্ধার করেন। নিখোঁজ অ্যালবার্টের সন্ধানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের দল তল্লাশি চালাচ্ছে। উদ্ধার তিন বিদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!