উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কুমিল্লায় নারীসহ তিন জেএমবি সদস্যের কারাদণ্ড

কুমিল্লায় নারীসহ তিন জেএমবি সদস্যের কারাদণ্ড
লেখা বড়/ছোট করুন:

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুন নেছা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওগাঁ জেলার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব, গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান এবং তার স্ত্রী খালেদা আক্তার রানী।

আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকায় র্যাব-৭ এর অভিযানে একটি বাড়ি থেকে বিস্ফোরকসহ মোস্তাফিজুর রহমান ও খালেদা আক্তার রানীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খালেদা আক্তার রানীর স্বামী দুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, জেএমবি শূরা সদস্য খালেদ সাইফুল্লাহসহ তারা বিষ্ণুপুরের রওশন ভিলা নামের ওই বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম মজুত করেছিল। জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ তাদের এই নির্দেশ দেন।

দীর্ঘ ২০ বছর পর এই মামলার রায় দেন আদালত। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্তদের পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, এই মামলার অন্য আসামি শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়ায় তাকে নিয়ে কোনো আদেশ হয়নি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!