উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-২। হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

র্যাবের এ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়।

র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-২। তবে তিনি জামিন পেয়ে ফের অপরাধে জড়িয়ে পড়েন বলে জানান এই অধিনায়ক।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!