উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

নেপালে ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার

নেপালে ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ৬৪ বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তার নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। খবর বিবিসির।

যে চারতলা বাড়িতে তিনি বসবাস করতেন, তার নিচের তিনটি তলাই গত ২৬ আগস্টের হড়পা বানের পর মাটির নিচে চলে গিয়েছিল। কাদামাটির স্তূপে চাপা পড়েছিল চতুর্থ তলার একাংশও। এলাকায় মাটি সরিয়ে রাস্তা তৈরির কাজ করতে গিয়ে উদ্ধারকারীরা হঠাৎ খুব ক্ষীণ শব্দ শুনতে পান—বিপর্যয়ের ১০ দিন পরও কাউকে জীবিত উদ্ধার করা যাবে ভাবেননি তারা।

চারতলার একটি জানালা ভেঙে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢোকার পর বৃদ্ধার গলার স্বর আরও স্পষ্ট হয়। তাকে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন বিপর্যয়ের পর থেকে নিখোঁজ; এমনকি বৃদ্ধারও শেষকৃত্যের আয়োজন করে ফেলেছিলেন পরিবারের জীবিত সদস্যরা।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!