উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

পাকিস্তানে মনুষ্যবিহীন আকাশযান দিয়ে হামলা, এক সেনা কর্মকর্তাসহ নিহত ২

পাকিস্তানে মনুষ্যবিহীন আকাশযান দিয়ে হামলা, এক সেনা কর্মকর্তাসহ নিহত ২
লেখা বড়/ছোট করুন:

পাকিস্তানে বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় দেশটির একজন সেনা কর্মকর্তা ও এক সৈনিক নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে আট সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে শনিবার (১৪ নভেম্বর) জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে কোলপুর, কারদাগাপ ও নুশকি সংলগ্ন এলাকায় একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে সশস্ত্র বাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে কোলপুরে সফলভাবে এক আত্মঘাতী হামলাকারীসহ ভারত-সমর্থিত আট সন্ত্রাসীকে 'নিষ্ক্রিয়' করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, শনিবার সন্ত্রাসীরা টহলরত সামরিক যান লক্ষ্য করে কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায়। এতে মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।

আইএসপিআর জানিয়েছে, 'এই কাপুরুষোচিত হামলা নিরাপত্তা বাহিনীর সংকল্পকে টলাতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল করতে অভিযানের গতি অব্যাহত রাখা হবে। একই উদ্যমে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চলতে থাকবে।'

আইএসপিআর বলেছে, 'এই সন্ত্রাসীদের পূর্ণ আর্থিক সহায়তা এবং অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।' যদিও নিজেদের এই দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ উপস্থাপন করতে পারেনি পাকিস্তানি কর্তৃপক্ষ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!