উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

দ্বিপাক্ষিক ফ্লাইট চালু করতে আরব আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল

দ্বিপাক্ষিক ফ্লাইট চালু করতে আরব আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল
লেখা বড়/ছোট করুন:

তেল আবিবে ফ্লাইট চলাচল পুনরায় চালু করতে রোববার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের একটি সরকারি প্রতিনিধিদলের। শুক্রবার (১৩ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট আবার চালুর অনুমতি দিতে আমিরাতের কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করবে প্রতিনিধিদলটি। চ্যানেল ১২ জানিয়েছে, তেল আবিবগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল রেখেছে ফ্লাইদুবাই।

এর আগে গত অক্টোবরের শেষ দিকে চ্যানেল ১২ জানিয়েছিল, তেল আবিব থেকে যাওয়া ও আসার ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে ফ্লাইদুবাই। তবে এ বিষয়ে বিমান সংস্থাটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ১৭৪ জন ইসরায়েলি যাত্রী বহনকারী একটি ফ্লাইটে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। তবে যাত্রী ও ক্রু সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে দেন। এ ঘটনার পর তেল আবিব থেকে যাওয়া ও আসার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে ফ্লাইদুবাই।

পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার পরিস্থিতি ও এর সঙ্গে জড়িত ব্যক্তির উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানান, তদন্তে দেখা গেছে বিমানের সহকারী পাইলট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। ওমানের নাগরিক ওই পাইলটের উদ্দেশ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে 'আত্মঘাতী অভিযান' চালানো।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!