উৎসবের রঙে সাজছে...
বিনোদন

নির্বাচন নিয়ে আবুল হায়াত যা বললেন

নির্বাচন নিয়ে আবুল হায়াত যা বললেন
লেখা বড়/ছোট করুন:

প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন ছাড়া বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তিনি; এবারেরটি নিয়ে মোট ১০ বার ভোট দিলেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো ও শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা দেখেননি। যোগ্য প্রার্থীর জয় এবং একটি জেনুইন দলের সরকার গঠন হলে অনেক কিছুই ঠিক হবে বলে আশা প্রকাশ করেন।

একই কেন্দ্রে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেনও ভোট দেন। তিনি জানান, পরিবেশ শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি কিছুটা কম।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!