উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত অন্তত ১০

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত অন্তত ১০
লেখা বড়/ছোট করুন:

বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকায় একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এমন একটি এলাকায় বিস্ফোরণ ঘটে, যেখানে আতশবাজিসহ বিস্ফোরকজাতীয় সামগ্রী সংরক্ষণ করা হতো।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানান, ঘটনায় ১০-১৫ জনের মৃত্যু হতে পারে; আহত হয়েছেন ৬২ জন, যাদের মধ্যে ১৪ জনকে লা পাজের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি আহত হয়েছেন এবং আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে; জানালার কাচ ভেঙে গেছে। সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

দমকলকর্মীরা সতর্ক করেছেন, ঘটনাস্থলে তাপের উৎস এখনো সক্রিয় রয়েছে, যাতে আবারও বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!