উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

চীন-নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, সহায়তার আশ্বাস

চীন-নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, সহায়তার আশ্বাস
লেখা বড়/ছোট করুন:

চীন ও নেপাল সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ কাদা-ধসে উভয় দেশেই ব্যাপক প্রাণহানি ও বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি দুই দেশের সীমান্তে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তীব্র জটিলতা দেখা দিয়েছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়িয়েছে চীন। দ্রুততম সময়ের মধ্যে জরুরি উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তার হাত বাড়ানো হয়েছে। নেপালের জন্য জরুরি নগদ অর্থ ও মানবিক সহায়তাসহ একটি বিশেষ ত্রাণ প্যাকেজ ইতোমধ্যে বাস্তবায়ন করছে বেইজিং। চীনা দুর্যোগ-ত্রাণ সামগ্রী দ্রুতই কাঠমান্ডুতে পৌঁছে যাবে।

ওয়াং ই আরও বলেন, চীন ও নেপাল পাহাড় ও নদীর মাধ্যমে সংযুক্ত এবং অভিন্ন ভবিষ্যতের অংশীদার। এই দুর্যোগের মুখে দুই দেশের উচিত দৃঢ়ভাবে একে অপরের পাশে দাঁড়ানো, যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করা, সংহতির মাধ্যমে সকল বাধা জয় করা এবং সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে হিমালয়-ঘেরা অঞ্চলের ঐতিহ্যবাহী বন্ধুত্বের নিদর্শন তুলে ধরা।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!