উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলন চলাকালেই দিল্লির পাঁচতারকা হোটেলে মিলল পাইলটের মরদেহ

ব্রিকস সম্মেলন চলাকালেই দিল্লির পাঁচতারকা হোটেলে মিলল পাইলটের মরদেহ
লেখা বড়/ছোট করুন:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলন ঘিরে চীন, রাশিয়া, ইরানসহ প্রায় এক ডজন রাষ্ট্রপ্রধান এখন শহরটির পাঁচতারকা হোটেলগুলোতে অবস্থান করছে। এর মধ্যেই দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি পাঁচ তারকা হোটেলে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। খবর এনডিটিভির।

'হোটেল দ্য গ্র্যান্ড' নামের সেই পাঁচতারকা হোটেলের কক্ষ থেকে এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেলের কক্ষে পাইলটকে অচেতন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত পাইলটের নাম সানি আসালদেকার।

গত ১০ সেপ্টেম্বর ওই হোটেলে ওঠেন এই পাইলট। পরদিন তার ভাই হোটেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানান, সানি ফোনে সাড়া দিচ্ছেন না।

এরপর ম্যানেজার কক্ষে প্রবেশ করতে চাইলে সেটি ভিতর থেকে লক করা দেখতে পান। পরবর্তীতে অতিরিক্ত 'মাস্টার কি' দিয়ে কক্ষটি খোলা হলে পাইলটকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দিল্লির সফদরজং হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!