উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ

কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ
লেখা বড়/ছোট করুন:

ইরাকের কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন। বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে অঞ্চলটি।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে গ্যাসক্ষেত্রটির একটি এলপিজি সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানে। মুহূর্তেই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে আগুনের কুণ্ডলী। তাৎক্ষণিকভাবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এই গ্যাসক্ষেত্রে হামলার জেরে ইরাকের জাতীয় গ্রিডে ২ হাজার ৮০০ মেগাওয়াট কমবে বিদ্যুৎ উৎপাদন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!