উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৩ দেশে একযোগে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

লেখা বড়/ছোট করুন:

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরান থেকে ছোড়া ড্রোনের আঘাতে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) এই হামলায় কাতারের জলসীমায় থাকা একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে যায়। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী দাবি করেছে, তারা তাদের আকাশে বেশ কিছু ড্রোন শনাক্ত করে তা সফলভাবে ধ্বংস করেছে। কুয়েতের সেনাবাহিনীও তাদের আকাশসীমায় শত্রু ড্রোন শনাক্ত এবং তা মোকাবিলার কথা জানিয়েছে। ইরান অবশ্য এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। পাকিস্তান মারফত ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব পাঠিয়েছে বলে জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!