উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামি হস্তান্তরের অনুরোধ খারিজ ভারতের

হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামি হস্তান্তরের অনুরোধ খারিজ ভারতের
লেখা বড়/ছোট করুন:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের অনুরোধ খারিজ করে দিয়েছে ভারত।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এসব অনুরোধ জানানো হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে জানান, 'বৈঠকে বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।'

দ্বিপক্ষীয় এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি তারা 'প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী' পরীক্ষা করছে। পাশাপাশি হাদি হত্যা মামলায় অভিযুক্তদের বিষয়ে তাদের তদন্ত এখনো চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে বারবার নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়ে আসছে ঢাকা।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। তাদের বাংলাদেশে ফিরিয়ে দিতেও ভারতকে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।

ভারতের পক্ষ থেকে অনুরোধ খারিজের বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি করলেও দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!