উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা ৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন: অমিত শাহ

বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা ৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন: অমিত শাহ
লেখা বড়/ছোট করুন:

'ধর্মীয় নিপীড়নের' কারণে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, তারা আগামী ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব পাবেন। শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় এমন ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি বলেন, 'বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটা আমার প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছে।'

অমিত শাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ৮ জন জেলাশাসককে সিএএ-র অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিয়েছে। তিনি বলেন, 'শরণার্থীদের অবশ্যই সসম্মানে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।'

গত বুধবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটটি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের সিএএ-র অধীনে অমীমাংসিত আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়। এর আগে কেন্দ্রীয় কর্মকর্তাদের কমিটির মাধ্যমে আবেদনগুলো প্রসেস হতো।

সিএএ বিরোধিতায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, 'আমরা যখন সিএএ চালু করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপহাস করতেন। তিনি বলতেন, আমরা এই আইন কার্যকর করতে পারব না। মমতা দিদি, আপনি আইন বাস্তবায়নে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে এবং আপনার সরকারকে যেতে হলো। এখন এখানে আমাদের বিজেপি সরকার রয়েছে।'

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব 'অনুপ্রবেশকারীকে' চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করবে বলেও জানান তিনি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!