উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হুতি কমান্ডার নিহত

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হুতি কমান্ডার নিহত
লেখা বড়/ছোট করুন:

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির এক কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিম উপকূলে সংঘর্ষের সময় হুতি নেতা মোহাম্মদ হারিথ আলি মুতলাক আল-আলাউই নিহত হন। তবে তার নিহত হওয়ার স্থান বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর এক দিন আগে সরকারপন্থি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিমে আল-কাধা এলাকায় হুতির আরেক কমান্ডার কামেল খলিল নাসের আল-ওয়াজির এবং তার কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাইজের পশ্চিমাঞ্চলে সরকারপন্থি বাহিনী ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাইজে এটি অন্যতম উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনা। ইয়েমেনে আবারও ব্যাপক সংঘাত শুরু হওয়ার ঝুঁকি নিয়ে জাতিসংঘ সতর্ক করার মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটল।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও অন্যান্য কয়েকটি শহর নিয়ন্ত্রণ করছে; সৌদি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের মিত্র বাহিনী দেশটির দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!