উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ব্যবসা করার জন্য যেভাবে বিশ্বের সহজতম জায়গা হয়ে উঠল দুবাই, রহস্য কী?

ব্যবসা করার জন্য যেভাবে বিশ্বের সহজতম জায়গা হয়ে উঠল দুবাই, রহস্য কী?
লেখা বড়/ছোট করুন:

ব্যবসা শুরু করা, বিনিয়োগ আনা এবং প্রতিষ্ঠানকে দ্রুত বড় করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিদেশিদের শতভাগ মালিকানা, বিশেষায়িত ফ্রি জোন, সহজ ব্যবসায়িক সেবা, শক্তিশালী যোগাযোগব্যবস্থা এবং সরকারি-বেসরকারি খাতের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ব্যবসার পথে নানা বাধা কমিয়েছে দুবাই।

২০২৫ সালে টানা পঞ্চম বছরের মতো গ্রিনফিল্ড বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রকল্পের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য ছিল দুবাই। সেখানে ১ হাজার ২৫৩টি প্রকল্প ঘোষিত হয়েছে (১০.৫% বৃদ্ধি), যা বিশ্বের সব গ্রিনফিল্ড এফডিআই প্রকল্পের ৭ শতাংশ। এসব প্রকল্পে ৮৮৩ কোটি ডলার বিনিয়োগ ও ৩৮ হাজার ৯১৮টি কর্মসংস্থান সৃষ্টি হবে (১৮.৮% বৃদ্ধি)।

দুবাই টানা চতুর্থ বছর বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপন ও এআই সংশ্লিষ্ট প্রকল্পে বিশ্বে প্রথম। সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পেও ২০২৫ সালে ৭৫৪টি প্রকল্পে ৩৭৬ কোটি ডলার বিনিয়োগ এসেছে। ডিজিটাল স্টার্টআপে ১ হাজার ৬৯০টি প্রতিষ্ঠান (৩৯.৭% বৃদ্ধি) সহায়তা পেয়েছে, যার ৭৫ শতাংশ আন্তর্জাতিক।

দুবাইয়ে বিদেশিদের শতভাগ মালিকানা, মুনাফা প্রত্যাবাসন ও ২০টির বেশি ফ্রি জোন রয়েছে। সরকারি-বেসরকারি মতামত বিনিময়ে ২০২৫ সালে ৫৪টি আইন পর্যালোচনা করে বেসরকারি খাতের ৬০% সুপারিশ গ্রহণ করা হয়েছে। ‘দুবাই ফাউন্ডার্স এইচকিউ’ উদ্যোক্তাদের অর্থ, যোগাযোগ ও সহায়তা দিচ্ছে; ২০৩৩ সালের মধ্যে ৩০টি ইউনিকর্ন ও ৪০০টি এসএমই তৈরির লক্ষ্য রয়েছে ডি৩৩ এজেন্ডায়।

দুবাই শুধু বাজারে প্রবেশই সহজ করছে না—প্রতিষ্ঠা, বিনিয়োগ ও প্রবৃদ্ধির প্রতিটি পর্যায়ে জটিলতা কমানোর মাধ্যমে এটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!