উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’

মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’
লেখা বড়/ছোট করুন:

দুই মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে ভারতের পক্ষ থেকে শর্ত ছিল—সাংবাদিকদের যেন কোনো প্রশ্ন করার সুযোগ না দেওয়া হয়। গত শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমসের ফোরামে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য জানান।

গত ১৭ জুন ফ্রান্সের এভিয়ানে মোদি-ট্রাম্প সংবাদ সম্মেলনের আগে গোর ট্রাম্পকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ ছিল—ভারতীয়রা কোনো প্রশ্ন চায় না। ট্রাম্প প্রথমে রাজি হয়েছিলেন, কিন্তু পরে মোদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন। তবে ওই সময় সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর ট্রাম্পই দিয়েছিলেন, কারণ কেউ মোদিকে প্রশ্ন করেননি।

এর এক মাস আগে ইউরোপ সফরের সময়ও মোদি সংবাদ সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানান। আমস্টারডাম ও অসলোতে সাংবাদিকরা ভারতীয় কূটনীতিকদের এ বিষয়ে প্রশ্ন করেন। নরওয়ের সাংবাদিক হেলে লিং সরাসরি মোদিকে প্রশ্ন করলেও তিনি উত্তর দেননি। পরে অসলোতে ভারতীয় কূটনীতিকদের আয়োজিত সংবাদ সম্মেলনে লিং ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার মধ্যে উত্তেজনাপূর্ণ কথোপকথন হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!