উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ভারতে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারতে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
লেখা বড়/ছোট করুন:

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’–এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত করার দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়। বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, তারা কেন্দ্র সরকারের সামনে লিখিতভাবে ৩টি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি ও শিক্ষা ব্যবস্থা স্থায়ী সংস্কারে ৫ দফার একটি এজেন্ডা পেশ করেছেন। প্রধান ৩টি দাবি হলো: ১. কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তকরণ; ২. নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া; ৩. আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কারও বিরুদ্ধে নতুন মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা।

সিজেপি প্রতিনিধিরা জানান, আলোচনার সময় মোদী সরকার ২য় ও ৩য় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি ব্যক্ত করেছে। কিন্তু আন্দোলনের মূল দাবি—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে সময় চেয়েছে সরকার। নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশজুড়ে আগামী দিনে গত ২০ জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দলটি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!