উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনছে ভারত
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্ব এগিয়ে নেওয়ার অংশ হিসেবে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা 'জ্যাভেলিন' কেনার পরিকল্পনা করছে ভারত। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা একজন সেনাসদস্য বহন ও উৎক্ষেপণ করতে পারেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

এর আগে গত বছরের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে 'এফজিএম-১৪৭ জ্যাভেলিন' ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, 'এটা বড় খবর! জ্যাভেলিন কেনার পরিকল্পনা করছে ভারত। এই চুক্তি দুই দেশের যৌথ উৎপাদনের পথ খুলে দেবে। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্ক রেকর্ড উচ্চতায় রয়েছে।'

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, মেরিন কোর ও বিশ্বের কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। ভারত ঠিক কয়টি জ্যাভেলিন কিনছে এবং মোট খরচ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি; দিল্লির পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

জ্যাভেলিন একটি কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা, যা লকহিড মার্টিন ও আরটিএক্স যৌথভাবে তৈরি করেছে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় ছোড়ার পর ক্ষেপণাস্ত্র নিজে থেকে লক্ষ্যবস্তুকে তাড়া করতে পারে, ফলে নিক্ষেপকারী নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন। এটি ট্যাংকের সবচেয়ে কম সুরক্ষিত অংশে (ক্যানোপি) আঘাত হানে। ওজন কম হওয়ায় সেনাসদস্যরা দ্রুত অবস্থান পরিবর্তন বা নতুন ক্ষেপণাস্ত্র লোড করতে পারেন; বহুতল ভবন বা বাংকারের মতো আবদ্ধ জায়গা থেকেও ছোড়া যায়।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!