ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাভা অঞ্চলে ৬.৬ মাত্রার এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!