সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানির একটি তেল ট্যাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে ফিলিপাইনের দুই নাবিক প্রাণ হারিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
জানা গেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে সৌদি তেলবাহী দুটি সুপারট্যাংকারের একটি 'সিদর'-এ হামলা হয়। শিপিং কোম্পানি বাহরি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঘটে যাওয়া এই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় নাবিকেরা নিহত হন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। বাহরি জানায়, জাহাজটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে গত জুলাইয়ে বাহরির মালিকানাধীন 'ওয়েদিয়ান' নামে অপর একটি সুপারট্যাংকার হামলার শিকার হয় এবং ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে বাহরির 'মাসাহা' ও 'আমজানে' জাহাজে হামলা চালায়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর আগে বিশ্বের তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!