মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে হরমুজ প্রণালিতে একটি 'সাময়িক যৌথ নৌ-করিডোর' প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে কাতার ও ইরান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। আলোচনায় হরমুজ প্রণালিতে সাময়িক যৌথ নৌ-করিডোর স্থাপন এবং জলপথ মাইনমুক্ত করার সমন্বিত উদ্যোগের বিষয় উঠে আসে। কাতারের প্রধানমন্ত্রী 'প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং অবাধ নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের' ওপর জোর দেন।
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কাতারের 'ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার' জন্য তেহরানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাগচি।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী, যেখানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও উত্তেজনা কমিয়ে সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় চালুর তাগিদ দিয়ে তিনি বলেন, যেকোনও বিরোধ নিষ্পত্তি ও সংঘাত এড়ানোর জন্য সংলাপই একমাত্র সর্বোত্তম পন্থা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!