উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
লেখা বড়/ছোট করুন:

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩১ আগস্ট) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে ইরানের সেনাবাহিনী জানিয়েছে। তবে আমিরাত এই দাবি নাকচ করে বলেছে, বিমানঘাঁটিতে হামলার খবর 'মিথ্যা'।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলোর অবস্থান। লারাক দ্বীপে হামলায় আইআরজিসি সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী জানিয়েছে, তাদের পানিসীমার ওপর দিয়ে ইরান থেকে আসা ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে; তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না বা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কি না, তা জানায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিচ্ছে।

আল মিনহাদ বিমানঘাঁটিতে হামলার বিষয়ে ইরানের দাবি ও গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এসব খবর 'মিথ্যা'।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!