উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের
লেখা বড়/ছোট করুন:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এসব হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা এই হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ইরানের এই হামলাগুলোকে 'শত্রুতামূলক' হিসেবে দেখা হচ্ছে এবং সেগুলো মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। কুয়েতে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কারণেই হচ্ছে। সাধারণ মানুষকে কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (২ সেপ্টেম্বর) দাবি করেছে। এর আগে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি দাবি করে, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

সম্প্রতি ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র; এরপরই উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে তেহরান। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবেও হামলা হয়েছে। ইরান বলেছে, তাদের লক্ষ্য কুয়েতের সাধারণ মানুষ নয়, বরং সেখানে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং তারা কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!