উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি
লেখা বড়/ছোট করুন:

হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে একটি মার্কিন চালকবিহীন ডুবযান বা সাবমারসিবল আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, তারা একটি মার্কিন চালকবিহীন ডুবোযান আটক করেছে। সাবমারসিবলটি অত্যাধুনিক প্রযুক্তির বলেও জানানো হয় বিবৃতিতে।

আইআরজিসির নৌবাহিনী আরও জানিয়েছে, শিগগিরই ডুবযানটির ছবি প্রকাশ করবে তারা। তবে ইরানের এই দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!