ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই সমস্যার 'একমাত্র সমাধান' বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, গাজাকে জনশূন্য করার এই পরিকল্পনা থেকে ইসরায়েল এখনও সরে আসেনি এবং এটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে কাটজ বলেন, উপত্যকাটি জনশূন্য করাই সমস্যার 'একমাত্র সমাধান'। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব থেকে সরে আসেননি, বরং এটি সাময়িকভাবে 'স্থগিত' রেখেছেন এবং পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। কাটজ জানান, এই প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে এবং গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করতে মিশর অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে উপত্যকাটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাব সমর্থন করেছিলেন; পরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেন, যেখানে বলা হয় গাজা থেকে কাউকে জোর করে চলে যেতে বাধ্য করা হবে না। ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো এই প্রস্তাবকে 'জাতিগত নির্মূল' হিসেবে বর্ণনা করেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!