লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও থামছে না ইসরায়েলি সামরিক অভিযান। সম্প্রতি দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় এবং ইসরায়েলি সামরিক যানগুলো শহরের ভেতরে চলাচল করে।
এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এবং দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয়। লেবানন সরকার জানিয়েছে, ওই সময় সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
পরবর্তীতে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত ১৫ আগস্ট ভোরে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!