উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বিরল এক ধরনের রক্তজনিত রোগের চিকিৎসার জন্য গত সপ্তাহে ইউরোপের সবচেয়ে বয়স্ক এই রাজাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসলো রাজপ্রাসাদ জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টা ৩৫ মিনিটে অসলো ন্যাশনাল হাসপাতালে তিনি মারা যান। খবর রয়টার্সের।

মৃত্যুর আগের ২৪ ঘণ্টায় রাজপরিবারের সদস্যরা রাজাকে দেখতে হাসপাতালে যান; সাধারণ মানুষ রাজপ্রাসাদের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হারাল্ড ছিলেন চতুর্দশ শতাব্দীর পর নরওয়েতে জন্ম নেওয়া দেশটির প্রথম রাজা। তার মৃত্যুর পর তার ৫৩ বছর বয়সী ছেলে হাকন নতুন রাজা হিসেবে সিংহাসনে বসেছেন।

৩৫ বছর সিংহাসনে থাকা হারাল্ডকে নরওয়ের জনপ্রিয় সংস্কারমুখী রাজা মনে করা হয়। তিনি রাজতন্ত্রকে আধুনিক করেছিলেন, রাজপরিবারের দীর্ঘদিনের প্রথা ভেঙে একজন সাধারণ নাগরিককে বিয়ে করেছিলেন এবং নরওয়ের কঠিন সময়গুলোতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সাম্প্রতিক সময়ে হারাল্ড ও তার পরিবার স্বাস্থ্যগত সমস্যা ও কিছু কেলেঙ্কারির মুখোমুখি হয়েছিলেন, যার মধ্যে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার পুত্রবধূ মেটে-মারিতের সম্পর্ক এবং তার ছেলে মারিয়ুস বর্গ হইবির ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!