উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
লেখা বড়/ছোট করুন:

যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষর হয়। কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর কুয়েত টাইমসের।

পাকিস্তান সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে সাক্ষাৎ করেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ। বৈঠকে কুয়েত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার এবং সাম্প্রতিক আঞ্চলিক-আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কুয়েতের পক্ষে শেখ আবদুল্লাহ এবং পাকিস্তানের পক্ষে আসিফ চুক্তিতে স্বাক্ষর করেন। কুয়েতের বিবৃতিতে বলা হয়, 'এই চুক্তিটি দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কর্মপরিধি সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং প্রস্তুতির মাত্রা বৃদ্ধিতে সহায়তা করবে; উভয় দেশের স্বার্থ সুরক্ষিত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়বে।'

এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করেছিল, যেখানে তিন দেশের যেকোনোটির ওপর সশস্ত্র আক্রমণকে তিনটির ওপরই আক্রমণ হিসেবে গণ্য করা হবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!