নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে মিনিটের মধ্যে একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে—মানুষ দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঢেকে যায়।
ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করে রাসুয়া জেলার প্রশাসক ব্যাপক প্রাণহানির শঙ্কা করেছেন। সবশেষ খবর অনুযায়ী, অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদেশি পর্যটকসহ নিখোঁজ রয়েছেন অন্তত ৪০০ জন, যাদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটকও রয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!