উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

আরএসএস প্রধানের নিউইয়র্ক সফরে তীব্র ক্ষোভ, অনুষ্ঠানস্থলে ব্যাপক বিক্ষোভ

আরএসএস প্রধানের নিউইয়র্ক সফরে তীব্র ক্ষোভ, অনুষ্ঠানস্থলে ব্যাপক বিক্ষোভ
লেখা বড়/ছোট করুন:

ভারতের উগ্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভাগবত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানস্থলের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। মানবাধিকার, মুসলিম, শিখ, খ্রিষ্টান ও দলিত অধিকারকর্মীদের অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ও সহিংসতায় লিপ্ত রয়েছে।

আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদেশে বসবাসরত হিন্দু সংগঠনগুলোর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে সফর করছেন ভাগবত। গত মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছান তিনি। ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (এএইচইডি)।

ভাগবতের সফরের আগেই ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ওয়াশিংটনকে আরএসএস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভাগবতের ভিসা বাতিলের আহ্বান জানায়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর-এনওয়াই) মতো সংগঠনও সফরের নিন্দা জানায়।

নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডার বলেন, মুসলিম, শিখ, দলিত ও খ্রিষ্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে এমন সংগঠনের নেতার ‘ঘৃণা ছড়ানোর’ বিষয়টি শহর কর্তৃপক্ষ সহ্য করবে না।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!