উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

চাপের মুখে বিদেশিদের উদ্ধারকাজে অংশ নেওয়ার অনুমতি দিলো নেপাল

চাপের মুখে বিদেশিদের উদ্ধারকাজে অংশ নেওয়ার অনুমতি দিলো নেপাল
লেখা বড়/ছোট করুন:

আকস্মিক বন্যা ও ভূমিধসে পর্যুদস্ত নেপাল শুরুতে বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল, তবে যেসব দেশের নাগরিকরা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের তীব্র কূটনৈতিক চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। খবর কাঠমান্ডু পোস্টের।

গত বুধবার নেপাল সরকার জানিয়েছিল, তাদের নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজে স্বয়ংসম্পূর্ণ এবং অন্য কোনো দেশকে উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কিন্তু একদিনও টেকেনি সেই সিদ্ধান্ত—দুর্গম এলাকায় উদ্ধারকাজ, ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার জন্য সীমিত পরিসরে বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত নেপালে ৬২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে; ৩১টি দেশের ৫১৭ জন বিদেশিসহ মোট ৯৭৭ জন এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় ও ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক।

ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে সবুজ সংকেত দিয়েছে নেপাল সরকার। আরও কয়েকটি দেশ ত্রাণ ও বিশেষজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেও সবার আবেদন গ্রহণ করেনি সরকার।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!