যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে হঠাৎ ধসে পড়েছে একটি তিনতলা ভবন। এ ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭ জন।
ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।
তিনতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে পাশের নির্মাণাধীন স্থাপনায়। এতে অনেকে চাপা পড়েন। ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস জানিয়েছে, কাছাকাছি থাকা ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!