উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম
লেখা বড়/ছোট করুন:

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। অঞ্চলটিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসায় বাজারে সরবরাহ উদ্বেগ আরও তীব্র হয়েছে, যা তেলের দামে প্রভাব ফেলেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে উঠেছে। এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্টের দাম জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুর দিকে দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলার পর্যন্ত উঠেছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসার মধ্যে তেলের দাম বেড়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে, ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানিয়েছে, প্রণালি দিয়ে বাইরে যাওয়ার সময় অজ্ঞাত একটি বস্তু জাহাজটিতে আঘাত হানে, এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু আহত হয়েছেন।

বাকি ক্রুদের ওমানের কোস্টগার্ড সহায়তা করছে বলে জানিয়েছে ইউকেএমটিও। ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তা জানাতে পরামর্শ দেয়া হয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!