উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

সৌদি আরবকে যেকোনও মূল্যে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান

সৌদি আরবকে যেকোনও মূল্যে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান
লেখা বড়/ছোট করুন:

যেকোনও মূল্যে সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জানিয়েছেন, রিয়াদের নিরাপত্তার প্রশ্নে ইসলামাবাদ 'নিঃশর্তভাবে' প্রতিশ্রুতিবদ্ধ। খবর জিও নিউজের।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) 'আরব নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, 'কূটনৈতিক এবং প্রত্যক্ষ—উভয়ভাবেই পাকিস্তান সম্পূর্ণভাবে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে।'

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফের আকাশে একটি ড্রোন ধ্বংসের পর তার ধ্বংসাবশেষের আঘাতে সেখানে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। গত সপ্তাহে হুতিদের সঙ্গে লড়াই শুরুর পর এই প্রথম কোনও প্রাণহানির খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল রিয়াদ। এর আগে ৮০০-রও বেশি লোক আহত হওয়ার কথা জানিয়েছিল তারা।

পাকিস্তানের আইএসপিআর প্রধান পুনর্ব্যক্ত করেন, সৌদি আরবের প্রতি তাদের প্রতিশ্রুতি মক্কা ও মদিনা সুরক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেন, 'হারামাইন শরিফ রক্ষার জন্য আমরা সেখানে উপস্থিত আছি। এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।'

তিনি যোগ করেন, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে নিরাপত্তা দেবে পাকিস্তান।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে পাকিস্তানের শান্তি প্রচেষ্টার বিষয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, চলমান সংঘাতের 'শান্তিপূর্ণ সমাধানের' লক্ষ্যে অন্যান্য দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে ইসলামাবাদ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!