উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত, আহত ১২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত, আহত ১২
লেখা বড়/ছোট করুন:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির।

অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয় পুলিশের দলটি। তাদের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা'র (এসিএলইডি) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে ২০২২ সালে ৬৫৮টি হামলার ঘটনা হলেও ২০২৫ সালে প্রায় চার গুণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!