উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন
লেখা বড়/ছোট করুন:

ইউক্রেন যুদ্ধে 'শেষ উপায়' হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র, যা পুরো শহর বা দেশ ধ্বংসের বদলে যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবহারের জন্য তৈরি; আকারে ছোট হলেও সক্ষমতা অত্যন্ত ব্যাপক।

পুতিনকে পারমাণবিক অস্ত্র না ব্যবহার করতে সতর্ক করেছে চীন ও ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে মস্কোকে কড়া বার্তা দিয়েছে বেইজিং।

আপাতত কিয়েভের অবকাঠামোয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পরিকল্পনা করছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও ই-কমার্স গুদামে দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। যেহেতু ন্যাটো থেকে অস্ত্র ও তথ্য নিয়ে ইউক্রেন হামলা চালাচ্ছে, মস্কো এটিকে ন্যাটোর সরাসরি আক্রমণ হিসেবে দেখছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্যরাষ্ট্রে হামলা না চালাতে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র; এ বার্তা দিতে মস্কো সফর করেছেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, আগামী বছরগুলোতে ন্যাটোর কোনো সদস্যের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালিয়ে প্রতিক্রিয়া যাচাই করতে পারেন পুতিন। তবে মস্কো এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, 'বাস্তবতার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই।'


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!