উৎসবের রঙে সাজছে...
বিনোদন

“হ/ত্যা/র হুমকিতে রণবীর সিং, কড়া নিরাপত্তায় অস্বস্তিতে প্রতিবেশীরা”

“হ/ত্যা/র হুমকিতে রণবীর সিং, কড়া নিরাপত্তায় অস্বস্তিতে প্রতিবেশীরা”
লেখা বড়/ছোট করুন:
বলিউড অভিনেতা রণবীর সিং হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোটে হত্যার হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবির মুখে পড়েছেন। ঘটনার পর থেকেই মুম্বাইয়ে রণবীর-দীপিকা পাড়ুকোনের বাসভবনে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো ওই বার্তায় খুনের হুমকির পাশাপাশি কোটি টাকা চাওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিতে একাধিক তারকার নাম জড়ালেও, রণবীরের ঘটনায় এখনই কিছু স্পষ্ট করছে না পুলিশ।
হুমকির পর দম্পতি নিজেরাই ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন। তবে আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, অনুমতি ছাড়াই আগ্নেয়াস্ত্র নিয়ে লবি, জিম ও শিশুদের খেলার জায়গায় ঘোরাফেরা করায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। এ বিষয়ে পুলিশি হস্তক্ষেপও চেয়েছে আবাসন কর্তৃপক্ষ।
এদিকে কেউ কেউ মনে করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। তদন্ত চললেও পুরো বিষয়টি এখনো ধোঁয়াশায়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!