উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি
লেখা বড়/ছোট করুন:

ঘন কালো মেঘে ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লির আকাশ। এরপর রাজধানীর বিভিন্ন অঞ্চলে শুরু হয় মুষলধারে বৃষ্টি; বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ এই বাঁধভাঙা বৃষ্টির মুখে পড়েন। আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার এবং নাজাফগড়ে ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটের মধ্যে একাধিক স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি এবং দু-এক স্থানে ভারী বর্ষণ হতে পারে। বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কিছু জায়গায় দমকা হাওয়া থাকতে পারে।

পরবর্তী তিন ঘণ্টায় অধিকাংশ এলাকায় মাঝারি বর্ষণ ছাড়াও দু-এক জায়গায় ৫০-১০০ মিলিমিটার ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার (সাময়িকভাবে ৬০ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!