উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক সমন্বয় জরুরি

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক সমন্বয় জরুরি
লেখা বড়/ছোট করুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনে কথা বলেছেন। এসময় আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধ উসকে দেওয়ার বিরুদ্ধে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাঘচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সমর্থনের কথা জানান। একইসঙ্গে তিনি লেবাননের 'প্রতিরোধের' প্রতি ইরানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জবাবে নাবিহ বেরি ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি দক্ষিণ লেবাননের পরিস্থিতি সম্পর্কে আরাঘচিকে জানান।

এ সময় বেরি 'ইসরায়েলি লঙ্ঘন' বন্ধ করা এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর 'আইনি ও নৈতিক দায়িত্বের' ওপর জোর দেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!