উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানকে শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া

ইরানকে শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া
লেখা বড়/ছোট করুন:

ইরানকে গোপন অত্যাধুনিক সুপারসনিক বা শব্দের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম 'সি৪৩০ এল'। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া এই কর্মসূচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যেও অব্যাহত রয়েছে। ফাঁস হওয়া রুশ চিঠিপত্র, ভ্রমণসংক্রান্ত নথি এবং সামরিক পেটেন্ট বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

সি৪৩০ এল-এর মূল উদ্দেশ্য হলো—ইরানকে র্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরিতে সহায়তা করা, যা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির কয়েকগুণ গতিতে দীর্ঘ সময় উড়তে সক্ষম করে। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রযুক্তি জাহাজবিধ্বংসী এবং স্থলভাগে হামলার জন্য ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির পাশাপাশি কম উচ্চতায় উড়তে পারে, ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো শনাক্ত ও ধ্বংস করার জন্য কম সময় পায়। ইরান ইতোমধ্যে র্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করলেও রাশিয়ার সহায়তায় তৈরি কোনো সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত মোতায়েনের প্রমাণ নেই।

রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান; ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করেন, যুদ্ধের সময় রাশিয়া ইরানকে স্যাটেলাইট ছবি, ড্রোন সহায়তা এবং অস্ত্রের উপাদান দিয়েছে। সি৪৩০ এল আরও গভীর সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!