উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইয়েমেনে পাল্টা হামলা শুরু সৌদি আরবের

ইয়েমেনে পাল্টা হামলা শুরু সৌদি আরবের
লেখা বড়/ছোট করুন:

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির নজিরবিহীন হামলার পর ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুতি-পরিচালিত গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ হামলাটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অংশের মারিবের আল-জুবাহ জেলাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও অর্থনৈতিক স্থাপনায় হুতির হামলা চালানোর পর পাল্টা এই পদক্ষেপ নিলো রিয়াদ। হুতির হামলায় জ্বালানি স্থাপনাসহ সৌদির অনেক অবকাঠামোতে আগুন লেগে যায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তীব্র সমালোচনা করে সৌদি যুবরাজ ফয়সাল গোষ্ঠীটিকে ‘স্বার্থপর’ বলে আখ্যা দিয়েছেন। রাশিয়ার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনের স্বার্থের চেয়ে তাদের সংকীর্ণ স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে হুতি। ইয়েমেন ও এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করে নিজের স্বার্থ রক্ষা করতে এবং কর্তব্য পালন করতে সৌদি দ্বিধা করবে না।

প্রায় ১২ বছর আগে সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে ২০২২ সালের এপ্রিলের পর থেকে লড়াইয়ে বিরতি চলছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা এবং উত্তর-পশ্চিমের অন্যান্য শহর ও প্রদেশ নিয়ন্ত্রণ করে আসছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!